প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
মিরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালে যুবদল নেতা আল মামুন এর উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালিত

মোঃ মামুন মোল্লা,খুলনা।। খুলনা মিরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালে ৩১শে আগস্ট সোমবার সকাল ১১টায় কেসিসি ২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন খানের উদ্যোগে উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে মশা নিধন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ জাহিদ , মোঃ হাসান, মোঃ হাসিব ,মোঃ সাদ,মোঃ সাগর , শামীম হোসেন ইমরান,ইমন,কৃষক দলের নেতা মোঃ শামীম মীর।
এ সময় যুব দল নেতা আল মামুন খান বলেন সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অংশ হিসেবে আজকে এ মশা নিধন কর্মসূচি আয়োজন করা হয়েছে। বর্তমানে ডেঙ্গু যে মহামারী আকার ধারণ করেছে তা প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে নিজ উদ্যোগে সচেতন হতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা